ফিনটেক আপডেট: বাংলাদেশে আসার পরিকল্পনা করছে ইয়াপ

১৭ মার্চ, ২০২১ ১৮:৪১  

বাংলাদেশে নিজেদের অবস্থান জানানোর পরিকল্পনা করছে ফিনটেক স্টার্টআপ ইয়াপ। বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক সংবাদ সাইট ডিলস্ট্রিটএশিয়া'র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি এই স্টার্টআপটি ফ্লোরিশ ভেঞ্চার এবং অমিডয়ার নেটওয়ার্ক ইন্ডিয়ার কাছ থেকে সিরিজ বি রাউন্ডে ১০  মিলিয়ন ডলার বিনিয়োগ পেয়েছে।

ভারতের চেন্নাইভিত্তিক স্টার্টআপ ইয়াপ গত বছরের এপ্রিলে সিরিজ এ রাউন্ডে ৪ দশমিক ৫ মিলিয়ন ডলার বিনিয়োগ পেয়েছিল

প্রতিবেদনে বলা হয়, শুধু বাংলাদেশ নয়, সৌদি আরব, ওমান, মিশর, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ায় নিজেদের পরিধি বৃদ্ধির পরিকল্পনা করছে ইয়াপ। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ভারত, নেপাল, দুবাই, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ফিলিপাইনে কার্যক্রম চালাচ্ছে।